দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমান বাহিনী ব্যবহার করছে যুক্তরাজ্যের যে বিমান ঘাঁটি, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার ভোরে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড ঘাঁটিতে এ আগুন লাগে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়, ঘাঁটির একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ভবনটির ছাদ ধসে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দ্য টেলিগ্রাফ জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘাঁটিতে থাকা কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পুরোনো ও পরিত্যক্ত ভবনে শুরু হয়েছে।
গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং ধোঁয়ার কারণে স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পর গত মার্চে যুক্তরাজ্য সরকার ফেয়ারফোর্ড ঘাঁটিকে মার্কিন বিমান বাহিনীর ব্যবহারের অনুমতি দেয়। ইরানের বিরুদ্ধে অভিযানে এই ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান পরিচালনা করা হচ্ছে।
এর আগে শনিবার ঘাঁটির সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়, যেখানে প্রায় ২০০ জন অংশ নেন। তারা যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবহারের বিরুদ্ধে এবং ইরান ইস্যুতে যুদ্ধবিরতির দাবি জানান।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় থেকে ব্যবহার হয়ে আসছে এবং বর্তমানে এটি মার্কিন দূরপাল্লার বোমারু বিমানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে বিবেচিত।
এমএস/